বাংলাদেশে ভোটার আইডি বা NID কার্ড এখন আগে চেয়ে অনেক সহজভাবে অনলাইনের মাধ্যমে তৈরি করা যায়। আপনার সময় এবং প্রচেষ্টা বাঁচাতে এই প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে, তাই ঘরে বসেই আবেদন করতে পারবেন। প্রথমে সরকারী ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য এবং ঠিকানা দিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদ আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আপনাকে নির্ধারিত দিনে উপজেলা বা সিটি করপোরেশনের অফিসে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যান করতে হবে। এই ধাপগুলো সম্পন্ন হলে আপনার স্মার্ট NID কার্ড তৈরি হয়ে যাবে, যা ভোটার কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। পুরো প্রক্রিয়াটি দ্রুত, স্বচ্ছ এবং নিরাপদ, এবং নতুন ভোটাররা খুব সহজে তাদের ভোটার আইডি পেতে পারেন। এখন আর লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার দরকার নেই। এই পোস্টে আপনি জানবেন
✔ নতুন এনআইডি আবেদন
✔ আবেদন লিংক।
✔ প্রয়োজনীয় কাগজপত্র।
✔ বায়োমেট্রিক প্রসেস।
✔ কত দিনে কার্ড পাওয়া যায়।
✔ সাধারণ সমস্যা সমাধান।
NID কাড আবেদন অফিসিয়াল ওয়েবসাইট
কিক্ল করুন:- ওয়েবসাইট
এটি নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইট।
এনআইডি কার্ড আবেদন করার যোগ্যতা
✔ বয়স ১৮ বছর পূর্ণ হতে হবে
✔ জন্ম নিবন্ধন থাকতে হবে
✔ নিজের মোবাইল নম্বর থাকতে হবে।
এনআইডি আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে
✅ জন্ম নিবন্ধন সনদ
✅ পাসপোর্ট সাইজ ছবি।
✅ অভিভাবকের এনআইডি (যদি চায়)।
✅ নিজের মোবাইল নম্বর।
এনআইডি কার্ড অনলাইনে আবেদন করার ধাপসমূহ
ধাপ ১: অনলাইন রেজিস্ট্রেশন করুন
২. Register / নিবন্ধন করুন অপশনে ক্লিক করুন
৩. নিচের তথ্য দিন —
✔️জন্ম নিবন্ধন নম্বর।
✔️জন্ম তারিখ।
✔️ক্যাপচা কোড।
৪. Verify বাটনে ক্লিক করুন
ধাপ ২: মোবাইল নম্বর ভেরিফিকেশন
✔ নিজের মোবাইল নম্বর দিন।
✔ OTP কোড আসবে।
✔ কোড বসিয়ে Verify করুন।
ধাপ ৩: পাসওয়ার্ড সেট করুন
✔ নতুন পাসওয়ার্ড লিখুন।
✔ Confirm করুন।
✔ একাউন্ট তৈরি সম্পন্ন।
ধাপ ৪: লগইন করে ফরম পূরণ করুন
🧑 ব্যক্তিগত তথ্য
✔️নাম (বাংলা ও ইংরেজি)।
✔️পিতা ও মাতার নাম।
✔️জন্মস্থান
✔️লিঙ্গ।
ঠিকানা তথ্য
✔️বর্তমান ঠিকানা।
✔️স্থায়ী ঠিকানা।
অন্যান্য তথ্য
✔️শিক্ষা।
✔️পেশা।
✔️রক্তের গ্রুপ (থাকলে)।
ধাপ ৫: ছবি ও ডকুমেন্ট আপলোড
✔জন্ম নিবন্ধনের️ স্ক্যান কপি।
✔ নিজের ছবি।
✔ প্রয়োজন হলে অভিভাবকের এনআইডি।
ধাপ ৬: আবেদন সাবমিট করুন
➡ Submit Application ক্লিক করুন।
আপনার আবেদন সফলভাবে জমা হবে।
বায়োমেট্রিক করার নিয়ম
📩 SMS আসবে আপনার মোবাইলে।
সেখানে লেখা থাকবে —
✔ তারিখ।
✔ ভোটার অফিসের ঠিকানা।
অফিসে গিয়ে দিতে হবে —
✔ আঙুলের ছাপ।
✔ চোখের স্ক্যান।
✔ লাইভ ছবি।
এনআইডি কার্ড পেতে কতদিন লাগে?
🕒 ১৫ থেকে ৩০ কার্যদিবস।
কিছু ক্ষেত্রে সময় কম বা বেশি হতে পারে।
📌 এনআইডি আবেদন করার সময় গুরুত্বপূর্ণ সতর্কতা
✔ জন্ম নিবন্ধনের সাথে তথ্য মিল রাখুন।
✔ ভুল দিলে কার্ড বাতিল হতে পারে।
✔ নিজের নাম্বার ব্যবহার করুন।
✔ ফেক তথ্য দেবেন না।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ১৮ বছরের নিচে এনআইডি করা যাবে?
উত্তর: না। বয়স ১৮ পূর্ণ না হলে আবেদন করা যাবে না।
প্রশ্ন ২: অনলাইনে আবেদন করতে টাকা লাগে?
উত্তর: না। সম্পূর্ণ ফ্রি সার্ভিস।
প্রশ্ন ৩: ঘরে বসে এনআইডি পাওয়া যাবে?
উত্তর: না। বায়োমেট্রিক দিতে অফিসে যেতেই হবে।
প্রশ্ন ৪: আবেদন স্ট্যাটাস কিভাবে চেক করবো?
উত্তর: লগইন করে Application Status অপশন দেখুন।
প্রশ্ন ৫: SMS না আসলে কি করবো?
উত্তর: কয়েকদিন অপেক্ষা করুন অথবা নিকটস্থ নির্বাচন অফিসে যোগাযোগ করুন।
✅ উপসংহার
বর্তমানে এনআইডি কার্ড অনলাইনে আবেদন করা সবচেয়ে সহজ এবং নিরাপদ পদ্ধতি। সঠিক তথ্য দিয়ে আবেদন করলে খুব দ্রুত আপনার জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন।
✏️আশা করি এই পোস্টটি আপনার সমস্যা সমাধানে সাহায্য করেছে। Tech IT BD সবসময় চেষ্টা করে সহজ ও কার্যকর সমাধান দিতে, যাতে আপনি সময় বাঁচিয়ে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পান।নতুন পোস্টের আপডেট পেতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে আমাদের জানাতে ভুলবেন না — আমরা সরাসরি উত্তর দেই।Tech IT BD — সবসময় আছে আপনার সাথেই।😊
