জানাজার নামাজ হলো ইসলামে মৃত ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু সবাই একসাথে উপস্থিতি নয়, বরং অন্তরের ভয়, শান্তি ও দোয়ার প্রকাশ। জানাজার নামাজ আদায় করা ফরজে কফায়া। অর্থাৎ, যদি সমাজের মধ্যে কেউ এটি আদায় করে, তাহলে সমাজের অন্যদের ওপর ফরজ হওয়া থেকে মুক্তি হবে। আর না আদায় করলে ওই সমাজের সবাই গুনাগার হতে পারে।
জানাজার আগে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়—মাগফিরাত ও শান্তি কামনায় জন্য । নামাজ চলাকালীন ভয় বা কষ্ট অনুভব না করে ধৈর্য রেখে পুরো নামাজ শেষ করা ভালো। যারা নামাজে উপস্থিত হয় তারা একে অপরকে সহানুভূতি দেখায় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে মৃত ব্যক্তির আত্মার জন্য শান্তি চায়, এবং তার গুনা যেনো মাফ করে দেয়।
রোজায় কী খেলে শরীর দুর্বল হবে না! ১৫টি কার্যকর টিপস
এই নামাজ শুধু মৃত ব্যাক্তির জন্য নয়, জীবিতদেরও এটা দেখে শিক্ষা নেওয়া উচিত। একদিন ওই মৃত্য ব্যাক্তির ওইখানে আমাকেও থাকতে হবে। তাই ধৈর্য, ভালোবাসা ও অন্তরে ভয় নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়া। জানাজার নামাজে সম্মান, দোয়া এবং শান্তি প্রদর্শন করাই মূল উদ্দেশ্য। এবং মৃত্যু ব্যক্তির জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া করা তার আত্মার মাগফেরাত কামনা করা।
আমরা এই পোস্ট জানতে পারবো :-
- জানাজার নামাজ পড়ার নিয়ম।
- জানাজার নামাজের নিয়ত বাংলা।
- জানাজার নামাজের দোয়া আরবিতে।
- জানাজার নামাজের দোয়া বাংলা উচ্চারণ সহ।
- জানাজার নামাজের ৪ তাকবীরের দোয়া।
- জানাজার নামাজের দোয়া অর্থ।
- মহিলাদের জানাজার নামাজের দোয়া।
- পুরুষদের জানাজার নামাজের দোয়া।
- শিশুদের জন্য জানাজার নামাজের দোয়া।
- জানাজার নামাজের দোয়া না জানলে।
জানাজার নামাজের নিয়ম
জানাজার নামাজ হলো মুসলমান এর মৃতব্যাক্তির জন্য আদায়কৃত একটি বিশেষ নামাজ। এটি ফরজে কফায়া বলা হয় , অর্থাৎ যদি সম্প্রদায়ের মধ্যে কেউ এটি আদায় করে, তাহলে ওই সম্প্রদায়ের ওপর ফরজ হওয়া থেকে বেঁচে যাবে। আর না হলে গুনাগার হবে। জানাজার নামাজ সাধারণত ময়দানে বা মসজিদে দাফনের আগে আদায় করা হয়। নামাজটি ৪ রাকাত নয়, বরং ৪ তাকবীরের নামাজ যা রোকন অনুযায়ী সংক্ষিপ্ত।
নামাজের আগে মৃত ব্যক্তির জন্য নিয়ত করা হয়। নিয়ত হলো অন্তরের দৃঢ় ইচ্ছা বা হেঁটে হেঁটে গেছেন এটাই নিয়ত হয়ে যায় তারপরও অনেকে বলে নিয়ত কিভাবে করবো তাদের জন্য, “আমি জানাজার নামাজ পড়ছি মৃতব্যাক্তির জন্য ও আল্লাহর সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে।” এইভাবে নিয়ত করতে হয় মন থেকে, উচ্চারণ বা কাগজে লিখে নয়। বা মনে মনে নিয়ত হয়ে যায় উচ্চারণ করা লাগে না।
জানাজার নামাজের নিয়ত বাংলায়
“আমি কিবলামুখী হয়ে ইমামের সাহেব এর পেছনে দাঁড়িয়ে ৪ তকবিরের সঙ্গে ফারজে কিফায়া জানাজার নামাজ এই মৃত (পুরুষ/মহিলা) ব্যক্তির জন্য ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করছি। আল্লাহু আকবার।”
জানাজার নামাজের দোয়া আরবিতে
نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ
জানাজার নামাজের বাংলা উচ্চারণ
“নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তায়ালা আরবা আ তাকবিরাতি ছালাতিল জানাজাতি ফারজুল কেফায়াতি, আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যি ওয়াদ্দোয়াউ লিহাযাল মাইয়্যেতি/মাইয়্যেতাতি, এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার”
রোজা রাখার নিয়ত আরবি বাংলা উচ্চারণসহ
জানাজার নামাজের ৪ তাকবীরের দোয়া বাংলা ও উচ্চারণসহ
মনে রাখবেন প্রত্যেক বারই আল্লাহু আকবার মুখে উচ্চারণ করবেন কিন্তু হাত উঠাবেন না। আর আল্লাহু আকবার বলার পরই দোয়া গুলা পড়বেন।
১ম তাকবীর সানা পড়ুন (বাংলা উচ্চারণ):- সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তা‘আলা জাদ্দুকা, ওলা ইলাহা গাইরুকা
বাংলা অর্থ:- হে আল্লাহ, আপনি পরিপূর্ণ পরিশুদ্ধ, সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনার নাম পরম পবিত্র এবং মহিমাময়। আপনার সুলতানত চিরন্তন। আপনার সাগরেই সমস্ত উপাস্য।
২য় তাকবীর দরুদে ইবরাহিম পড়ুন (বাংলা উচ্চারণ) :- “আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁউ ওয়া আলা আ-লি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরা-হীমা ওয়া আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকা হামীদুম মাজীদ।
আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউ ওয়া আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হীমা ওয়া আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকা হামীদুম মাজীদ।”
বাংলা অর্থ:- হে আল্লাহ! মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম (আ.) ও তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসনীয় ও সম্মানীয়। হে আল্লাহ! মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁর বংশধরদের ওপর বরকত নাজিল করুন, যেমন আপনি ইব্রাহিম (আ.) ও তাঁর বংশধরদের ওপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসনীয় ও সম্মানীয়
৩য় তাকবীর মৃত্যুব্যক্তির জন্য দোয়া (বাংলা উচ্চারণ):- “আল্লাহুম্মা গফির লি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনছানা।
আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান।”
বাংলায় অর্থ:- হে আল্লাহ! আমাদের জীবিত এবং মৃত, উপস্থিত এবং অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী—সবের ক্ষমা করুন।
হে আল্লাহ! যারা আমাদের মধ্যে বেঁচে আছেন, তাদেরকে ইসলাম অনুযায়ী বাঁচান। যারা আমাদের মধ্যে মারা গেছেন, তাদেরকে ইমান অনুযায়ী মৃত্তিকা নেয়ার দিন।
৪র্থ তাকবীর এর পর :- কিছুক্ষণ দোয়া করুন। এটি হতে পারে ব্যক্তিগত দোয়া বা জানাজার ক্ষেত্রে ৩য় তাকবীরের পরও যে দোয়া পড়া হয়। মনোযোগ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন।
তারপর ডান দিকে সালাম ফিরান: আস্সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
এরপর বাম দিকে সালাম ফিরান: আস্সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
এই দুই সালামের মাধ্যমে নামাজ সমাপ্ত হয়।
২০২৬ সালে ঘরে বসেই NID কার্ড অনলাইনে আবেদন করার সহজ ও দ্রুত প্রক্রিয়া
মহিলাদের জানাজার নামাজের দোয়া
বাংলা উচ্চারণ :- আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ওয়া ছাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।
বাংলা অর্থ:- “হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী (উনছানা) সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রেখেছেন, তাদেরকে ইসলামের ওপর জীবিত রাখুন এবং যাদেরকে মৃত্যু দান করেছেন, তাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন”
পুরুষদের জানাজার নামাজের দোয়া
বাংলা উচ্চারণ :- আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ওয়া ছাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।
বাংলা অর্থ:- “হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী (উনছানা) সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রেখেছেন, তাদেরকে ইসলামের ওপর জীবিত রাখুন এবং যাদেরকে মৃত্যু দান করেছেন, তাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন”
শিশুদের জন্য জানাজার নামাজের দোয়া।
বাংলা উচ্চারণ :- আল্লাহুম্মা জ‘আলহু লানা ফারতাাওঁ ওয়া যুখরাওঁ, ওয়া জ‘আলহু লানা শাফি‘আওঁ ওয়া মুশাফ্ফা‘আ
বাংলা অর্থ :- হে আল্লাহ! এই শিশুকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দিন, তাকে আমাদের জন্য প্রতিদান ও সঞ্চয় বানিয়ে দিন এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী ও সুপারিশ কবুলযোগ্য করুন
জানাজার নামাজের দোয়া না জানলে
যদি কেউ দোয়া জানে না, তবুও নামাজ পড়া যায়। অন্তরের নিয়ত থাকলেই নামাজ গ্রহণযোগ্য। কিন্তু চেষ্টা করা উচিত দোয়া শিখে উচ্চারণ করা, কারণ এটি মৃতের জন্য বেশি সহায়ক।
উপসংহার
জানাজার নামাজ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়। এটি মৃত মুসলিমের জন্য আমাদের শেষ দোয়া এবং সহমর্মিতা প্রদর্শনের সুযোগ। নিয়ত, দোয়া এবং ৪ তাকবীর অনুসরণ করে আমরা মৃতের জন্য ক্ষমা, শান্তি এবং জান্নাত কামনা করি। শিশু, মহিলা এবং পুরুষ—সবাই নামাজ পড়তে পারে।
প্রশ্ন ও উওর
জানাজার নামাজের নিয়
- জানাজার নামাজ ফরজে কিফায়া।
- এটি ৪ তাকবীরের সাথে পড়া হয়।
- নামাজের সময় সালাম দেওয়া হয় না।
- মৃত ব্যক্তির দিকে মুখ করে দাঁড়িয়ে নামাজ পড়া হয়।
- পুরুষদের ক্ষেত্রে মৃতের মাথা কিবলা মুখী, মহিলাদের ক্ষেত্রে পেছনে অবস্থান।
জানাজার নামাজের নিয়ত ও দোয়া কি?
উচ্চারণ: “আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।”
জানাজার নামাজের নিয়ত বাংলা কী?
আমি কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে ৪ তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ এই মৃত (পুরুষ/মহিলা) ব্যক্তির জন্য আল্লাহর ওয়াস্তে পড়ার উদ্দেশ্যে নিয়ত করছি।
জানাজার নামাজের ৪ তাকবীরের কি দোয়া পড়ে?
প্রথম তাকবীর: সানা পড়া।
দ্বিতীয় তাকবীর: দরুদ শরিফ পাঠ।
তৃতীয় তাকবীর: মৃত্যুব্যাক্তির জন্য দোয়া।
চতুর্থ তাকবীর: শেষে ডানে,বামে সালাম পিড়ে জানাজায় নামাজ শেষ করা।
মহিলা ও পুরুষ এর জানাজার নামাজের দোয়া কি আলাদা?
একই দোয়া ব্যবহৃত হয়, শুধু পুরুষের জন্য ব্যবহৃত “له” পরিবর্তে “لها” ব্যবহার করতে হবে।
জানাজার নামাজের দোয়া না জানলে কি হবে?
যদি কেউ দোয়া না জানে, তবুও নামাজ পড়তে পারে।
ইচ্ছা থাকলে “রাব্বানা আত্তিনা ফিদ্দুনিয়া হাসানাহ্” ইত্যাদি সাধারণ দোয়ায় তার মঙ্গল কামনা করা যায়।
WhatsApp নতুন ৭টি শক্তিশালী ফিচার এড হলো! না জানলে বড় ভুল করবেন!
