AI কি
AI নাম আমরা কমবেশি সবাই শুনছি। AI এই ২ অক্ষর এর সাথেই সবাই পরিচিত। বাট অনেকে এই বিষয়ে জানে না জে AI আবার কি? সেটি হলো (artificial-intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আমরা প্রতিনিয়ত Google, Facebook, YouTube, ChatGPT, Siri, এমনকি স্বয়ংক্রিয় গাড়িতে AI দেখতে পাই। কিন্তু অনেক সময় আমরা বুঝি না, আসলেই AI কি এবং এটি কিভাবে কাজ করে। এই পোস্টে আমরা একেবারে সহজ ভাষায় AI কি জানবো,
(Artificial-Intelligence) AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
AI মানে হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। বাংলায় বলতে গেলে, এটি একটি প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শেখায়। কম্পিউটার আপনি যা চালাতে জানবেন তাই পারবেন তাই না?
কিন্তুু ChatGPT তে আপনি বিশ্বের যেকোনো প্রশ্ন করবেন সেকেন্ডে সমাধান পেয়ে যাবেন। ভাবা যায় ডিজিটাল যুগে এসে আমরা এতো কিছু ডিজিটাল ভাবে উপভোগ করতে পারবো। জানি না AI আমাদের জন্য ভবিষ্যতে কি কি আর করতে পারবে।
আরো পড়ুন:- WhatsApp নতুন ৭টি শক্তিশালী ফিচার এড হলো! না জানলে বড় ভুল করবেন!
সহজভাবে বললে: AI এমন একটি সিস্টেম যা নিজে নিজে শেখে, তথ্য বিশ্লেষণ করে এবং মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে।
- ChatGPT বা Google Bard (লেখা তৈরি করা)।
- Facebook, Instagram, x-twitter এর ফিড সাজানো।
- বিশ্ব যা কিছু জানতে চান, জানতে পারবেন AI মাধ্যমে।
- Siri, Alexa (ভয়েস কমান্ড শুনে কাজ করা)।
- স্বয়ংক্রিয় গাড়ি (Self-driving Car)।
এগুলো সবই সম্ভব হচ্ছে AI (artificial-intelligence) ব্যবহার করে আমাদের জীবনকে সহজ ও সমাধান করে দিচ্ছে।
আমাদের আরো পোষ্ট সমূহ
AI (Artificial-Intelligence) এর আবির্ভাব
- AI নামটি সুনতে নতুন মনে হলেও এর আবির্ভাব ৭০ বছর আগে।
- ১৯৫৬ Dartmouth Conference(ডার্টমাউথ সম্মেলন) প্রথমবার AI নামটি ব্যবহৃত হয়।
- ১৯৬০–১৯৭০: প্রাথমিক AI, যেখানে নির্দিষ্ট নিয়মে কাজ করা যেত।
- ১৯৮০ Expert Systems, যা বিশেষ কাজে দক্ষ ছিল।
- ২০০০ এর পর Machine Learning এবং Deep Learning এসেছে, AI নিজে নিজে শিখতে পারে।
- বর্তমান: ChatGPT, DALL-E, স্বয়ংক্রিয় গাড়ি AI আমাদের দৈনন্দিন জীবনের অংশ।
AI (Artificial-Intelligence) ৪ ভাবে কাজ করে?
☑️ডেটা সংগ্রহ
AI শিখতে বড় পরিমাণ তথ্যের প্রয়োজন।
যেমন: ছবি, লেখা, ভিডিও, ব্যাংক ট্রানজেকশন।
☑️ডেটা বিশ্লেষণ
AI ডেটা বিশ্লেষণ করে এবং প্যাটার্ন খুঁজে বের করে।
☑️মডেল তৈরি
AI বিভিন্ন উদাহরণ দেখে নিজেকে “ট্রেন” করে।
☑️সিদ্ধান্ত বা প্রেডিকশন
AI নতুন সমস্যার সমাধান করতে পারে।
উদাহরণ: ChatGPT নতুন প্রশ্নের উত্তর তৈরি করে।ছোট উদাহরণ:ধরে নিন, আপনি AI কে শেখাচ্ছেন কীভাবে ছবি চিনতে হয়। প্রথমে AI কে অনেক ছবি দেখানো হয়, তারপর AI নিজে শিখে নতুন ছবি চেনতে পারে।
📌আপনি AI (Artificial-Intelligence) যেকোনো ডকুমেন্টস বা আপনার কোনো একটা দরকারি তারিখ ChatGPT কে দিয়ে বলবেন সেভ করা রাখার জন্য সে সেভ করে রাখবে। এবং সময় মতো আপনি চাইলে আপনাকে কতোদিন হইছে কোন তারিখ দিছে A to Z বলে দিবে।
📌আপনি Google থেকে যা পাবেন না, বা পাইবেন কিন্তুু সঠিক ইনফরমেশন পেতে সময় অনেক লাগতে পারে। কারন, আপনি সাচ দিবেন, সাইট আসবে, তারপর পছন্দ মতো সাইটে প্রবেশ করবেন, পড়বেন তারপর হয়তো ইনফরমেশন পেতে পারেন, বা আপনার নাও পছন্দ হতে পারেন। কিন্তুু সেম সমস্যা পড়ে আপনি যখন ChatGPT কে বলেন সে আপনাকে A to Z বলে দিবে।
মাএ তো ২ টা উদাহরণ দিছি, বলতে গেলে শেষ হবে না, আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝবেন আপনি কোন দুনিয়ায় আছেন।
AI ৩ প্রকার হয়
☑️সীমিত AI (Artificial-Intelligence)
শুধু একটিমাত্র কাজ করে।( Voice Assistant, Face Recognition)।
☑️সাধারণ AI (Artificial-Intelligence)
মানুষের মতো বিভিন্ন কাজ করতে পারে। এখনো বাস্তবে সীমিত।
☑️চরম AI (Artificial-Intelligence)
মানুষকে ছাড়িয়ে যেতে পারে। এখনো কল্পনাত্মক।
ভাবা যায় যা মানুষ বানিয়েছে, আর সে মানুষকেই নাকি তারা ছাড়িয়ে যেতে পারে।
AI দিয়ে দৈনন্দিন কি কি কাজ হয়?
✔️দৈনন্দিন জীবনে
- স্মার্টফোন: Siri, Google Assistant.
- অনলাইন শপিং: Product Recommendations.
- ব্যাংকিং: Fraud Detection.
✔️শিল্প ও ব্যবসায়
- রোবোটিক্স: কারখানায় কাজ।
- স্বাস্থ্য: রোগ শনাক্তকরণ।
- স্বয়ংক্রিয় গাড়ি।
✔️অনলাইন টুলস
- ChatGPT: লেখা তৈরি, প্রশ্নের উত্তর।
- DALL·E: ছবি তৈরি।
- Google Translate: অনুবাদ।
AI (Artificial-Intelligence) সুবিধা ও অসুবিধা
সুবিধা:
- দ্রুত সিদ্ধান্ত নেওয়া।
- বড় পরিমাণ তথ্য বিশ্লেষণ।
- মানুষের সময় ও শ্রম বাঁচানো।
তার মানি বললামই তো আমি Google থেকে ফাস্ট AI (Artificial-Intelligence).
অসুবিধা:
- গোপনীয়তার সমস্যা।
- চাকরির সম্ভাব্য ক্ষতি।
- ভুল সিদ্ধান্ত নেওয়া।
তারমানে এই না যে আপনি যেমন সুবিধা ভোগ করবেন অসুবিধা হবে না। যার সুযোগ বেশি তার অসুবিধা ও তো থাকবেই।
আরো পড়ুন:- WhatsApp নতুন ৭টি শক্তিশালী ফিচার এড হলো! না জানলে বড় ভুল করবেন!
ভবিষ্যত কেমন হবে AI (Artificial-Intelligence)
- AI মানুষের জীবনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- AI নিরাপত্তা ও নিয়ন্ত্রণের গুরুত্ব বেড়ে যাবে।
- মানুষের সাথে মেশিনের সহযোগিতা বাড়বে।
AI কি সবসময় সঠিক তথ্য দেয়?
- AI সবসময় সঠিক পূর্বাভাস দিতে পারে না।
- AI এখনও মানুষের মতো ভাবতে বা অনুভব করতে পারছে না।
- AI দ্রুত কাজ করতে পারে, কিন্তু সৃজনশীলতার ক্ষেত্রে মানুষের সমতুল্য নয়।
উপসংহার
AI (Artificial-Intelligence) এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু প্রযুক্তি নয়, এটি আমাদের কাজ, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনে সাহায্য করছে। ভবিষ্যতে AI (Artificial-Intelligence) শেখা ও ব্যবহার করা যেকোনো পেশার জন্য বড় সুযোগ তৈরি করবে আমাদের জন্য। তাই বলে আমরা AI (Artificial-Intelligence) কে আমাদের নিজের দাস বা নেশাতে নিলে চলবে না। আমরা সবসময় সাবধানে এবং নিজের প্রাইভেসি মেন্টর করে AI (Artificial-Intelligence) কে ব্যবহার করবো।
প্রশ্ন ও উওর
AI কি সহজ ভাষায়?
কৃত্রিম বুদ্ধিমত্তা যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে শেখায়।
AI দিয়ে কি যেকোনো বিষয় জানা যায়?
হে, আপনি যেকোনো বিষয় না,বিশ্বের যতো খবরাখবর আছে সব।
AI কতো সালে? ও কে আবিষ্কার করে?
জন ম্যাকার্থি, ১৯৫৬ সালে এই নাম ব্যবহার করে।
আরো পড়ুন:- VPN এর কারনে ইন্টারনেট স্লো হয় কেন? গোপনে স্পিড বাড়ানোর টিপস
AI ব্যবহার কোথায় হয়?
অনলাইন টুলস, স্মার্টফোন, স্বাস্থ্য, রোবোটিক্স, ব্যাংকিং, স্বয়ংক্রিয় গাড়িতে।
AI কিভাবে কাজ করে?
বড় ডেটা বিশ্লেষণ করে, মডেল ট্রেনিং দিয়ে এবং সিদ্ধান্ত গ্রহণ করে।
সবাই ধন্যবাদ। পোস্টে লেখা জনিত ভুল হলে ক্ষমাদূষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার নতুন পোষ্টে কথা হবে।





