বর্তমান এই ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে VPN খুবই জনপ্রিয় একটি নাম। যা ব্যবহার করে আমাদের অনেকের নিজের প্রাইভেসি সুরক্ষা, ব্লক সাইট কে আনবল্ক করা, Public WiFi নিরাপদ করার জন্য আমরা ব্যবহার করি VPN।
কিন্তু আমার মনে হয় এইসব ছাড়াই সবাই একটা সমস্যার মুখোমুখি হন যেমন, VPN টা অন করার পর কানেক্ট হলেই ইন্টারনেট স্লো হয়ে যায়! কেন হয় তাই আমরা হয়তো অনেকে জানি না বলেই এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।
তাই আজক সমাধান দিবো আমার এই পোষ্টে সহজভাবে, আশা করি পোষ্টটি সম্পন্ন পাট বায় পাট পড়লে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেমন এই পোষ্টে থাকবে :-
- VPN অন করলে নেট স্লো হয় কেন।
- কোন কারণে স্পিড সবচেয়ে বেশি কমে।
- কীভাবে VPN ব্যবহার করেও ফাস্ট স্পিড পাওয়া যায়।
- ফ্রি VPN বনাম পেইড VPN।
- ভুল ধারণা ও বাস্তব সত্য।
- একদম শেষে থাকবে FAQ Answer
VPN কী?
VPN হলো এমন একটি প্রযুক্তি যা আপনার ইন্টারনেট কানেকশনকে সিকিউর টানেল দিয়ে চালায়। সহজে বলতে গেলে,
VPN আপনার আসল IP Address লুকিয়ে অন্য দেশের IP দিয়ে ইন্টারনেট চালায় এবং আপনার ডাটাকে হাইড করে নিরাপদ রাখে প্রাইভেসি।এই নিরাপত্তার কারণেই কিছু বাড়তি প্রসেস হয় বলেই মূলত স্পিড কমার বড় কারণ।
আমাদের পোষ্ট সমূহ
👇👇👇
পুরাতন জমির রেকর্ড ঘরে বসে নিজের মোবাইল দিয়ে দেখার ৫টি সহজ উপায়

বাংলাদেশ সরকারের ডিজিটাল সেবায় যুক্ত হলো আরেকটি বড় আপডেট। এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকেই অনলাইনের মাধ্যমে নিজের জমির দলিল ডাউনলোড করা যাবে। আগে যেখানে অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাজ করতে হতো, এখন সেখানে মাত্র কয়েক মিনিটেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে দলিল সংগ্রহ…
২০২৬ সালে ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় Fake News চিনবেন যেভাবে

ডিজিটাল যুগে আমরা সবাই এখন খবর পড়ি মোবাইলের স্ক্রিনে। সকালে ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রল করি, ইউটিউব শর্টস দেখি, টিকটকে ভাইরাল ভিডিও দেখি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন — এই … Read more
যে ৭ টি কারনে VPN অন করলে ইন্টারনেট স্লো হয়
1️⃣ ডাটা এনক্রিপশন প্রসেস
আপনি যখন কোনো ওয়েবসাইট খুলছেন:
👉 আগে ডাটা লক হবে।
👉 তারপর VPN সার্ভারে যাবে।
👉 সেখান থেকে আবার ডিক্রিপ্ট হবে।
এই অতিরিক্ত নিরাপত্তা দিতে গিয়ে আমাদের ইন্টারনেট স্লো হয়ে যায় বলে আমি মনে করি।
ফেসবুকে ফলো করুন
2️⃣ অন্য দেশের সার্ভার ব্যবহার
আমার মতে আমি ১০০% শিউর এটাই সবচেয়ে বড় সমস্যা।
আপনি বাংলাদেশে বসে যদি USA / UK / Germany/Canada সার্ভার সিলেক্ট করেন তখন ইন্টারনেট স্লো হওয়ার মূল কারন হলো প্রথম বাংলাদেশে তারপর যে কান্টি সিলেক্ট করবেন (US,UK,Canada) আমার ডিসকানেন্ট করার কারনে ইন্টারনেট স্লো হতে পারে, কারন এই লম্বা কানেকশন নিতে গিয়ে,
- Ping বাড়ে।
- Latency বাড়ে।
- Download speed কমে।
3️⃣ স্লো হওয়ার মূল কারন Free Vpn
বেশিরভাগ মানুষ ফ্রি VPN ব্যবহার করে। কিন্তু এখানেই বড় সমস্যা কারন
- ,সার্ভার দুর্বল।
- ইউজার অতিরিক্ত বেশি।
- স্পিড লিমিট থাকে।
- ব্যান্ডউইথ কম দেয়।
ফলে একসাথে হাজার হাজার মানুষ একই সার্ভার ব্যবহার করার কারনে সাভার অতিরিক্ত লোড হয়ে তখন ইন্টারনেট স্পিড কম হয়।
4️⃣ সার্ভারে Traffic লোড বেশি থাকলে (VPN)
একটা VPN সার্ভার নির্দিষ্ট পরিমাণ ইউজার হ্যান্ডেল করতে পারে।যখন অতিরিক্ত মানুষ কানেক্ট করে, এটা হয়ে যায় রাস্তার ট্রাফিক জ্যামের মতো।ফলাফল:
- পেজ লোড স্লো।
- ভিডিও বাফারিং।
- গেমিং ল্যাগ।
5️⃣ VPN সার্ভার স্লো হলে
সব VPN একই প্রযুক্তি ব্যবহার করে না। কিছু পুরনো সার্ভার যেমন
PPTPL
LT2P.
এগুলো স্লো এবং কম সিকিউর।
আর নতুন সার্ভার যেমন
WireGuard
OpenVPN UDP
এগুলো দ্রুত এবং স্টেবল।
ভুল সার্ভার মানেই স্লো স্পিড।
আরো পড়ুন:- ফ্রিতে VPN ব্যবহার করা কি আমাদের জন্য আসলেই নিরাপদ?
6️⃣ যদি আপনার নিজের ইন্টারনেট স্পিড কম হয়
ধরুন আপনার ইন্টারনেট স্পিডই ৫ Mbps।
এখন VPN অন করলে এনক্রিপশন ও সার্ভার ঘোরার কারণে এই ৫ Mbps আরও কমে ২-৩ Mbps হয়ে যেতে পারে।
তাই VPN সমস্যা মনে হলেও আসলে মূল নেটও দায়ী।
7️⃣ মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে বেশি স্লো হয় কেন
- সিগনাল ওঠানামা।
- টাওয়ার লোড।
- প্যাকেট লস।
এই কারণে VPN অন করলে মোবাইল ডাটায় স্পিড বেশি কমে।
VPN ব্যবহার করেও কীভাবে ফাস্ট স্পিড পাবেন?
এই টিপসগুলো ফলো করলে স্পিড অনেক ভালো পাবেন, VPN কানেন্ট করা অবস্থায়
আমাদের দেশের পাশাপাশি কোনো সার্ভার ব্যবহার করুন
- Singapore.
- India.
- Hong Kong.
এইসব সার্ভার যদি ব্যবহার করেন, আশা করি নেট স্লো হবে না VPN কানেক্ট অবস্থায় ও ইনশাআল্লাহ।
ফ্রি VPN বাদ দিয়ে ভালো Paid VPN ইউজ করবেন কেন?
VPN চালু অবস্থায় যদি ভালো মানের ইন্টারনেট চান, যেনো কোনো স্লো না করে নেট তাহলে ভালো কোনো টাস্ট এবং পেইড VPN ব্যবহার করতে হবে। যেমন:
- Dedicated server.
- bandwidth.
- কম ইউজার লোড.
VPN কানেক্ট অবস্থায় স্পিড কিভাবে বাড়াবো?
VPN সেটিংসে গিয়ে
- Protocol → WireGuard.
- অথবা OpenVPN UDP.
সিলেক্ট করলে স্পিড বাড়বে আগের তুলনায় অনেক। তবে ভালো মতো লেখার সাথে মিলিয়ে সেটিং করা লাগবে, না হলে ভুল করলে সঠিক পারফরম্যান্স দিবে না।
Split Tunneling কি? কিভাবে চালু করবো?
Split Tunneling মানে সব অ্যাপ VPN দেয়া যাবে না,কারন:
YouTube, Facebook VPN ছাড়া চলবে।
শুধু দরকারি অ্যাপ VPN দিয়ে চলবে।
এতে স্পিড তুলনামূলক অনেক ফাস্ট হবে আগের চেয়ে।
ব্যাকগ্রাউন্ড Apps বন্ধ রাখা
VPN অন রেখে যদি।
- Update.
- Download.
- Cloud sync.
চালু থাকে,
স্পিড কমবে।
অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন।
VPN Cache ক্লিয়ার করুন
অনেক সময় VPN অ্যাপের Cache জমে গেলে
পারফরম্যান্স স্লো হয়।
Settings → App → VPN → Clear Cache
করলে ভালো কাজ করে।
Free Vpn না পেইড VPN কোনটি ভালো
আমার মতো ফ্রি এর চেয়ে পেইড বেটার কয়েক হাজার গুনে। তার কারন পেইডে পাবেন সবচেয়ে পাওয়ারফুল ইন্টারনেট, পাবেন অনেক সার্ভার, পাবেন প্রাইভেসি সিকিউরিটি, থাকবে না কোনো অ্যাডস,ডাটা আনলিমিটেট পাবেন ইত্যাদি। কিন্তু Free VPN এইসব পাবেন খুব সীমিত বা কিছু তো পাইবেন না। তাই পেইড চালাতে হবে, আর পেইড মানি তো সবাই বুঝেন টাকা দিয়ে নিতে হয়।
VPN নিয়ে অনেকের ভুল ধারনা আমার মতে?
- VPN মানেই ফাস্ট নেট।
- ভুল। VPN নিরাপত্তা বাড়ায়, স্পিড সবসময় বাড়ায় না।
- সব VPN একই?
- ভুল। সার্ভার, প্রোটোকল, কোম্পানি অনুযায়ী পারফরম্যান্স আলাদা।
- ফ্রি VPN নিরাপদ?
- অনেক ফ্রি VPN ডাটা লগ করে, Ads দেখায়, এমনকি তথ্য বিক্রি করে।
কখন VPN ব্যবহার করবেন?
VPN ব্যবহার করা ভালো —
✔ পাবলিক WiFi ব্যবহার করলে।
✔ ব্লক সাইট খুলতে।
✔ প্রাইভেসি দরকার হলে।
✔ কাজের নিরাপত্তার জন্য।
সাধারণ ব্রাউজিংয়ে সবসময় VPN দরকার নেই।
VPN আপনার ইন্টারনেটকে নিরাপদ করে, কিন্তু ভুল সার্ভার, ফ্রি VPN আর খারাপ সেটিংসের কারণে স্পিড কমে যায়।
সঠিক VPN, কাছাকাছি সার্ভার ও ভালো প্রোটোকল ব্যবহার করলে —
নিরাপত্তা + ভালো স্পিড দুইটাই পাওয়া সম্ভব।
প্রশ্ন ও উওর
VPN অন করলে কি সবসময় নেট স্লো হয়?
না। ভালো VPN আর কাছাকাছি সার্ভার হলে অনেক সময় পার্থক্য বোঝাই যায় না।
কোন দেশের সার্ভার বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো?
Singapore, Hong Kong, ও India সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয়।
মোবাইলে VPN ব্যবহার করলে বেশি স্লো হয় কেন?
মোবাইল নেটওয়ার্ক স্টেবল না থাকায় VPN অন করলে লেটেন্সি বেশি হয়।
ফ্রি VPN কি নিরাপদ?
বেশিরভাগ ফ্রি VPN ডাটা লগ করে এবং সিকিউরিটি দুর্বল হয়।
VPN বন্ধ করলে কি স্পিড আগের মতো হবে?
হ্যাঁ, VPN অফ করলে এনক্রিপশন ও সার্ভার রুট বন্ধ হয়, তাই স্পিড স্বাভাবিক হয়।
ফ্রি VPN না পেইড VPN ইউজ করবো?
ফ্রি আমার কাছে তুলনামূলক ভালো নয়। পেইড ইউজ করাই ভালো।
VPN কি নেট স্লো করে?
না,কারন আপনার WIFI বা মোবাইল নেটওয়ার্ক যদি স্লো হয় তখনও নেট স্লো কাজ করতে পারে।


